বিশ্ব জলাতঙ্ক দিবসে পোষ্যদের টিকাকরণ কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে চুঁচুড়ায় টিকাকরণ। রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র কুকুর ও বিড়ালদের টিকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে। সূত্রের খবর, চুঁচুড়ায় এই টিকাকরণের কাজ চলে। এই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েক বছর প্রচারও চলেছে। এবছর ওই অঞ্চলের মানুষ পোষ্যদের টিকাকরণ করাতে নিয়ে এসেছিলেন প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে। রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র ও ভেটিরিনারি চিকিৎসকদের বক্তব্য, এ বিষয়ে মানুষের সচেতনতা ও উৎসাহ বেড়েছে। ৯৬টি কুকুর ও ৫৪টি বিড়ালের টিকাকরণ করা হয়েছে। যা গত কয়েক বছরের মধ্যে এই সংখ্যা সর্বাধিক ছিল।

