করোনার আবহেই নতুন ত্রাস “ক্যাট কিউ” ভাইরাস

icmr

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা প্রকোপের মধ্যেই নতুন ভাইরাসের উপদ্রব। ঠিক যেন মরার উপর খাঁড়ার ঘা। জানা গিয়েছে, এই ভাইরাসটির নাম “ক্যাট কিউ”। যার প্রধান বাহক হল মশা। এবার এই ভাইরাসের থেকে পরিত্রাণ খুঁজতে ভারত-সহ গোটা বিশ্বই তৎপর হয়ে উঠেছে। কারণ, হু-হু করে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। আর এবারেও এই ভাইরাসের আঁতুরঘর সেই চিন-ই। সূত্রের খবর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে। আইসিএমআর জানিয়েছে, এবারেও একই ভাবে চিন থেকেই ভারতে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

আইসিএমআর সূত্রে খবর, একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। এটি এক ধরনের আর্থ্রোপডজনিত ভাইরাস যা অন্য প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, এখনও পর্যন্ত চিন এবং ভিয়েতনামে এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মূলত এজেপ্টি, কিউলেসক্স কুইনকিউফ্যাসিসিটা, কিউলেক্স ট্রাইচানিরাইনকাস জাতীয় মশা এই ভাইরাসের প্রধান বাহক। অন্যদিকে স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে শুয়োর এই ভাইরাসের বহনকারী হিসেবে ধারণা বিশেষজ্ঞদের।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, ক্যাট কিউ ভাইরাসে আক্রান্তরা জ্বরে ভুগছেন। এছাড়াও ম্যানিনজাইটিস, পেড্রিয়াটিক এনকেফেলাইটিসের লক্ষণ দেখা দিতে পারে। আইসিএমআর-এর বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনার পাশাপাশি ক্যাট কিউ ভাইরাস দেশের মানুষকে সংক্রমিত করতে পারে। এই মুহূর্তে ভারতে এই ভাইরাসের উপস্থিতি বুঝতে আরও বেশি নমুনা পরীক্ষা করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *