Sealdah-stationOthers 

যাত্রী স্বার্থে প্ল্যাটফর্মের নম্বর বদল শিয়ালদহে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মগুলির নতুন নম্বর দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর , শিয়ালদহ উত্তর, দক্ষিণ ও মেন শাখা মিলিয়ে প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়াল এখন ২১।

৪ ও ৯ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নানা অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে তা আরও অসুবিধার। এবার সেই অসুবিধা দূর করতে সম্পূর্ণ ভাবে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে নয়া নম্বর দেওয়া হয়েছে। নতুন নম্বর দেওয়া হল প্ল্যাটফর্মে। পাশাপাশি ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও এই ব্যবস্থা চালু হল। রেল পরিষেবা স্বাভাবিক হলে নতুন প্ল্যাটফর্ম নম্বর পাবেন নিত্য যাত্রী সহ রেল প্যাসেঞ্জাররা।

রেল সূত্রের আরও খবর, শিয়ালদহ স্টেশনে ২১টি প্ল্যাটফর্ম থাকলেও নম্বর থাকত ১৪এ অবধি। আবার ৪ ও ৪এ শিয়ালদহ উত্তর শাখা, শিয়ালদহ মেন শাখায় ৯, ৯ এ, ৯বি ও ৯সি এবং শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০ ও ১০এ, ১৪ ও ১৪এ নিয়ে মানুষের সমস্যা লেগেই থাকত। এবার লকডাউন আবহে যাত্রীদের সুবিধার কথা ভেবে ক্রমিক অনুযায়ী সব প্ল্যাটফর্মের নম্বর দেওয়া হয়েছে।

রেল সূত্রে আরও জানা গিয়েছে , শিয়ালদহ উত্তর শাখায় ১এ হবে ১ নম্বর , ১ পরিচিত হবে ১এ হিসেবে। ২ হল ২ হিসেবে, ৩ হল ৩, ৪ হল ৪ ও ৪এ, ৪এ হল ৫ এবং ৫এ, ৫ হল ৬, ৬ হল ৭, ৭ হল ৮, ৮ হল ৯, ৯ হল ১০, ৯সি হয়েছে ১১, আবার ৯বি হল ১২, ৯এ হল ১৩ এছাড়া ৯ডি যা ইয়ার্ড প্ল্যাটফর্ম তা হল ১৪ নম্বর।

শিয়ালদহ দক্ষিণ শাখায় বাকি প্ল্যাটফর্ম হবে ১৫ থেকে ২১ পর্যন্ত । শিয়ালদহ উত্তর শাখায় থাকবে ৫ নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদহ মেন শাখায় থাকবে ৯ নম্বর প্ল্যাটফর্ম ও শিয়ালদহ দক্ষিণ শাখায় থাকবে ৭ নম্বর প্ল্যাটফর্ম। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সূত্রে জানানো হয়েছে , অফিস ফেরত নিত্যযাত্রীদের অসুবিধা হয়ে যেত তাড়াহুড়োর সময়। এবার সেই সমস্যা আর থাকছে না। ক্রমিক নম্বর থাকায় সহজেই বুঝে যাবেন যাত্রীরা। কয়েক লাখ যাত্রী এই স্টেশনের ওপরে নির্ভরশীল থাকে।
প্রসঙ্গত , প্ল্যাটফর্মে নতুন নম্বর বসেছে। ডিসপ্লে বোর্ডেও বসে গিয়েছে।

Related posts

Leave a Comment