শিল্পী-সংস্কৃতি জগতের কর্মীরা বিপন্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষের রুটি-রুজি বিপন্ন। আবার সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি জগতের কলাকুশলীরাও চরম দুর্দশায়। সূত্রের খবর, টলিউডের শুটিং পর্ব যাবতীয় বিধি ও সতর্কতা মেনে শুরু হয়েছে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে টালিগঞ্জ পাড়া। তবে কলকাতার থিয়েটার জগৎ এখনও অনিশ্চয়তার অন্ধকারে ডুবে রয়েছে। বর্তমান আবহে পেশাদার মঞ্চে এখন নাটক মঞ্চস্থ করার কোনও সুযোগ নেই। এই অবস্থায়
নাটকের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেরই উপার্জন বন্ধ। অত্যন্ত প্রতিকূলতার মধ্যে রয়েছেন নাট্যজগতের কর্মীরা। নিজেদের সংসার চালাতেই হিমশিম অবস্থা তাঁদের। এই পরিস্থিতিতে আগামী ৭ জুলাই সকাল ১০ টায় রাসবিহারীর কাছে মুক্তাঙ্গন মঞ্চে নিরাপত্তা বিধি মেনে থিয়েটার জগতের নেপথ্যের কর্মীরা মিলিত হবেন । নিজেদের অস্তিত্ব রক্ষা সংক্রান্ত আলোচনা করাই এই জমায়েতের মূল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন নাট্যজগতের কর্মীরা।

