বারাসাত থানায় পুলিশ দিবস পালিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বারাসাত সমাজ বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বারাসাত থানায় পুলিশ দিবস পালিত হল। সূত্রের খবর, গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ দিবস স্থগিত করা হয়েছিল। এরপর ওই অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর পালনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো বারাসাত সমাজবন্ধু সংগঠন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও পুলিশকর্মীদের পুলিশ দিবস উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে লড়াই করার জন্য “করোনা যোদ্ধা” সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।

