মুম্বাই এমারিটস দলে পোলার্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি হতে চলেছে। মুম্বাই এমারিটস দলের হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোও তাঁর সঙ্গে খেলবেন। দলে থাকছেন নিকোলাস পুরান। মুম্বাই দলটিতে রয়েছেন ট্রেন্ট বোল্ট,ইমরান তাহির সহ বেশ কিছু নামী খেলোয়াড়।

