পুদুচেরিতে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের আবহে ভোট হল কেন্দ্রশাসিত পুদুচেরিতে। হিংসা ছাড়াই ভোট দিলেন সেখানকার মানুষ। গতকাল সেখানে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে ইয়ানামে। সেখানে ৭১.৬০ শতাংশ ভোট পড়ে। উল্লেখ করা যায়, দক্ষিণের ওই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১০ লক্ষ ৪ হাজার। ৩০ আসন বিশিষ্ট পুদুচেরি বিধানসভায় এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএর প্রতিপক্ষ কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট। ইয়ানাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এআইএনআরসি নেতা এন বঙ্গস্বামী। এই নির্বাচনে এআইএনআরসি প্রাথী দিয়েছে মোট ১৬ আসনে। আবার জোট শরিক বিজেপি ও এআইএডিএমকে দিয়েছে ৯টি ও ৫টি আসনে। আবার কংগ্রেস প্রাথী দিয়েছে ১৪টি আসনে। অন্যদিকে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে ১৩টি আসনে প্রাথী দিয়েছে। পাশাপাশি দুই সঙ্গী ভিসিকে ও সিপিআই ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা যায়।

