ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ১২.৫ শতাংশ : আইএমএফ

I M F

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মন্থর গতি দূর করে আর্থিকভাবে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হবে। চীনকে টেক্কা দিয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ১২.৫ শতাংশ। পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী অর্থবর্ষেও বৃদ্ধির হারে চীনকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা ভারতের। আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ করা যায়, বিগত অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির রেকর্ড সংকোচন ঘটেছিল। ওই সময় আর্থিক বৃদ্ধির হারও ছিল ঋণাত্মক। ভারতীয় অর্থনীতি সংকুচিত হয় রেকর্ড ৮ শতাংশ হারে। এরপর ২০২১ সালে সেই ধাক্কা সামলে ভারত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে বলে আইএমএফ দাবি করছে। প্রসঙ্গত, বার্ষিক ‘ওয়াল্ড ইকনমিক আউটলুক’ – এ এই দাবি করেছে আইএমএফ।
এক্ষেত্রে বলা হয়েছে, ২০২০ সালে একমাত্র চীনের বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। ভারত ঋণাত্মক জোনে থাকলেও চীনের আর্থিক বৃদ্ধি দাঁড়ায় ২.৩ শতাংশ হারে। এক্ষেত্রে আইএমএফের বক্তব্য, ২০২১-২২ সালে চীনের আর্থিক বৃদ্ধির হার হবে ৮.৬ শতাংশ। এমনকি চীনকে পিছনে ফেলে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ১২.৫ শতাংশ। আবার ২০২২-২৩ সালেও আর্থিক বৃদ্ধির হারে চীনকে টেক্কা দিতে পারে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *