২০২০সালের মার্কিন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুত প্রার্থীদের সাফল্য

tramp and biden

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মার্কিন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুত প্রার্থীদের জয়জয়কার দেখা গিয়েছে। চমকের পর চমক। ওহিও থেকে প্রথমবার সেনেটর হলেন এক ভারতীয় আমেরিকান। যার নাম নীরজ অ্যান্টনি। সূত্রের খবর,১৯৮৭ সালে নীরজ অ্যান্টনির পরিবার ভারত ছেড়ে স্থায়ীভাবে আমেরিকা চলে এসেছিলেন। ২০২০সালের মার্কিন নির্বাচনে ভারতীয়-আমেরিকানদের সাফল্য তুঙ্গে। রাজা কৃষ্ণমূর্তি নজির সৃষ্টি করলেন। আবার ভারতীয় বংশোদ্ভূত নীরজ অ্যান্টনি ওহিও থেকে সেনেটর নির্বাচিত হয়েছেন ৷ ওহিও থেকে এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান সেনেটর নির্বাচিত হয়েছেন ৷ ডেমোক্রেটিক প্রার্থী মার্ক ফোগোলকে পরাজিত করে ওহিও থেকে সেনেটর হয়েছেন নীরজ। জয়ের পর তাঁর মন্তব্য, আমাকে সমর্থন করার জন্য এবং এত ভালবাসা দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।সূত্রের আরও খবর, মাত্র ২৪ বছর বয়সেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক অ্যান্টনি ২০১৪ সালে ওহিও-এর প্রতিনিধিসভায় নির্বাচিত হন ৷ জয়ের পর নীরজ আরও জানিয়েছেন, সেনেটর হিসেবে আমি কঠোর পরিশ্রম করব যাতে ওহিও-ওর বাসিন্দারা ভাল থাকেন ৷
ভারতীয় বংশোদ্ভুত রাজা কৃষ্ণমূর্তি জয়ী হয়েছেন ৷ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন তিনি ৷ তামিলনাড়ুর দম্পতির সন্তান কৃষ্ণমূর্তি জন্মেছিলেন দিল্লিতে ৷প্রসঙ্গত, ৪৭বছর বয়সী কৃষ্ণমূর্তি ২০১৬ সালে প্রথমবারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টিটে নির্বাচিত হন ৷ রাজা কৃষ্ণমূর্তি ছাড়াও আমি বেরা ক্যালিফোর্নিয়া থেকে এবং আরও খান্না রয়েছেন । কংগ্রেস ওম্যান প্রমিলা জয়পাল ওয়াশিংটন থেকে তৃতীয় বারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হওয়ার জন্য ওয়াশিংটন প্রদেশ থেকে লড়াইয়ে। এই আসনগুলিতে এখনও ফল বের হয়নি। অ্যারিজোনা থেকে নির্বাচনে ডক্টর হিরাল তিপিরনেনি, টেক্সাসে জিততে পারলেও রিপাবলিকান পার্টির ট্রয় নেহালসকে ভাল লড়াই দিয়েছেন শ্রী কুলকার্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *