শিশু সাহিত্যিক রাস্কিনের গল্পপাঠ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিশু সাহিত্যিক রাস্কিন বন্ড নিজের লেখা গল্প পড়বেন। সূত্রের খবর, ১ মে থেকে টানা ১৫ দিন গল্পপাঠ করবেন লেখক। জানা গিয়েছে, প্রসার ভারতীর উদ্যোগে এই গল্পপাঠ শোনা যাবে প্রতিদিন সকাল ৭.১০ ও রাত ১০.১০ মিনিটে। এফএম গোল্ড, ইন্দ্রপ্রস্থ, এয়ার লাইভ নিউজ চ্যানেল এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে তা শোনা যাবে।

