শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগে ব্রিটেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছোটদের নিয়ে চিন্তায় ব্রিটেন। সূত্রের খবর, ডাক্তারি পরিভাষায় যা “মাল্টি-সিস্টেম ইনফ্লেমেটরি স্টেট”। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়া, রক্তের চাপ খুব কম, রক্তনালিতে অস্বাভাবিক প্রদাহ, ফুসফুস-সহ অন্য অঙ্গে জল জমা প্রভৃতি লক্ষণ দেখা দিচ্ছে। জানা গিয়েছে, গত ৩ সপ্তাহে লন্ডন-সহ ব্রিটেনের কিছু অঞ্চলে এমন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কিছু শিশু। এক্ষেত্রে অনেককে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করাতে হচ্ছে। তবে এর পিছনে করোনা পরিস্থিতি দায়ী কি না, তা জোর দিয়ে বলতে পারছেন না চিকিৎসকেরা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বাচ্চাদের সবাই কোভিড-পজিটিভ নয়। তবে “নেগেটিভ” রিপোর্টের উপরেও ১০০ শতাংশ ভরসা করতে পারছেন না ব্রিটেনে বিশেষজ্ঞ চিকিৎসকরা।

