WHOHealth Others 

ভবিষ্যৎ মহামারীর জন্য আগাম প্রস্তুতির আহ্বান হু-র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্তমান সময়ে করোনা সংক্রমণ বিশ্বের শেষ মহামারী নয়। পরবর্তী দিনে আসার সম্ভাবনা আরও অনেক মহামারীই। সেক্ষেত্রে তখন যাতে করোনা সংক্রমণকালের মতো পরিস্থিতি না আসে তা দেখতে হবে। এরজন্য জন্যস্বাস্থ্যের পরিকাঠামো প্রস্তুত রাখাটা বিশেষভাবে প্রয়োজন।

পাশাপাশি সমগ্র বিশ্বকে আগামী মহামারীর জন্য প্রস্তুতিও সেরে রাখার আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম ঘ্রেবরেইয়ুস। এক সাংবাদিক বৈঠকে হু -এর প্রধান জানিয়েছেন,এটাই শেষ মহামারী নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে মড়ক এবং মহামারী জীবনের অংশ। তবে যখন পরের মহামারীটা আসবে, তখন বিশ্বকে তৈরী থাকতে হবে। বর্তমান সময়ে যতটা প্রস্তুত, তার থেকেও বেশি।

Related posts

Leave a Comment