অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদ শ্যামবাজারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অতিরিক্ত বিল আসার প্রতিবাদে শ্যামবাজার সিইএসসি দপ্তরের সামনে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। গ্রাহকদের একজনের অভিযোগ, গত ১ মাসে বিল এসেছে ৩০০ টাকার। তবে এই মাসে বিল এসেছে সাড়ে ১৮ হাজার টাকাও বেশি। এরফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। এক্ষেত্রে গ্রাহকদের আরও বক্তব্য, আম্ফানের পরে করোনা পরিস্থিতিতে সারা দেশে বহু মানুষ চাকরি হারিয়েছেন। পাশাপাশি বহু মানুষ রয়েছেন যাঁরা অর্ধেক মাইনেতে চাকরি করছেন।
এইসময় মানুষ কী খাবে তার ঠিক নেই। তার ওপর অস্বাভাবিক বিলের বোঝায় মাথায় হাত গ্রাহকদের। যা পরিস্থিতি পড়েছে তাতে মানুষ তো আত্মহত্যা করবে বলেও অভিযোগ করেন গ্রাহকরা। পাশাপাশি বহু বয়স্ক মানুষ রয়েছেন যাঁরা প্রত্যেকেই চিন্তায় পড়ে গিয়েছেন অতিরিক্ত বিল নিয়ে। তাঁরা সেই বিদ্যুৎ বিল দেবে নাকি ঠিক মতো সংসার চালাবে তা নিয়ে ধন্দ বেড়েছে। এইদিন ঘটনাস্থলে উপস্থিত হন শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা। তাঁদের কাছে গ্রাহকদের দাবি, ন্যায্য বিল যাতে পাঠানো হয় এবং সঠিক মূল্য যাতে নেওয়া হয় সেই বিষয়টি দেখার।

