barisha and durgaOthers 

বেহালার বড়িশা ক্লাবের পুজো মণ্ডপে এবার দেবী প্রতিমা ভিন্ন রূপে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার দেবী দুর্গা রূপে সন্তান কোলে নিয়ে মা। পরিযায়ী শ্রমিকদের সম্মানে এমনই ভাবনা বড়িশা ক্লাবের।এই রূপেই দেবী প্রতিমাকে সাজানো হচ্ছে। স্থানীয় সূত্রের খবর,
পরিযায়ী শ্রমিক পরিবারের একজন গৃহিনী মা তাঁর সন্তানদের নিয়ে ত্রাণের খোঁজ করে চলেছেন। এই ভাবনাই এবার পুজোর থিম হতে চলেছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,সন্তান কোলে নিয়ে হাঁটছেন মা ৷ বহু পথ হেঁটে লক্ষ্য বাড়ি ফেরা ৷ পেটের খিদে ও শারীরিক কষ্ট দূর করেও তাঁর হেঁটে চলা। কোলের সন্তানের প্রতি টান তবুও অটুট।
লকডাউন ঘোষণা হওয়ার পর এমনই চিত্র সামনে এসেছে।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে হয়েছে এমনই অবস্থার মধ্যে। সমগ্র দেশে এই ছবি আলোড়ন তোলে। তবে কিছুটা স্বাভাবিক হয়েছে করোনা আবহ। বিপদ সবটা না কাটলেও উৎসবের মরশুম এল দুয়ারে। উৎসবের জৌলুস হয়তো এবার সেভাবে থাকবে না। ফেলে আসা দিন মনে থাকবে সবার। বেহালার বড়িশা ক্লাবের পুজো মণ্ডপে এবার মা দুর্গা এই রূপেই বিরাজমান থাকবেন। দেবী প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে ৷ মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী মূর্তিও এক আদলে গড়ে তোলা হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment