Rath Yatra-2Others 

পুরীর জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথ সংরক্ষণের ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরীর ৩টি রথ সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করল মন্দির কমিটি। স্থানীয় সূত্রের খবর, পুরীতে রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ ৩টি ভেঙে ফেলে তার কাঠ মন্দিরের রান্নাঘরে জ্বালানির কাজে ব্যবহার করাই রীতি। এবার ৩টি রথই সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)। এ বিষয়ে আরও জানা গিয়েছে, মন্দিরের সেবাইত ও রথ নির্মাণে যুক্ত কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

পাশাপাশি ৩টি রথকে সংক্রমণের হাত থেকে সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখা যাবে, তা নিয়ে মন্দির কমিটিকে পরামর্শ দেওয়ার জন্য একটি টেকনিক্যাল কমিটি গড়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, জগন্নাথের বাগানে তৈরি করা মিউজিয়ামে এই রথ ৩টি রাখার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় নির্দেশিকাও জারি হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। উল্লেখ করা যায়, জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ ৩টির নাম নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন। এবছর করোনার আবহে রথ নির্মাণ করে এই উৎসব পালিত হয়েছে। সম্পূর্ণ বিষয়টি একটি তথ্যচিত্রের মাধ্যমে ধরে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে মন্দির কমিটি। মূলত সেই কারণেই এই রথ ৩টি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment