Rabindra Bharati UniversityEducation Others 

রবীন্দ্রভারতী ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ফল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফল প্রকাশ দুই বিশ্ববিদ্যালয়ের। সূত্রের খবর, রবীন্দ্রভারতী ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিমেস্টার ও চূড়ান্ত বর্ষের কিছু বিষয়ের ফল বেরলো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বিকম অনার্স ও জেনারেলের চূড়ান্ত বর্ষের ফল বেরিয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, চূড়ান্ত বর্ষের পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে, সেভাবেই হবে স্নাতক পার্ট-টু পরীক্ষা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর। অন্যদিকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রভারতীর স্নাতকোত্তরের ১২টি বিষয়ের চূড়ান্ত সিমেস্টারের ফলও। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বাকি ১৭টি বিষয় ও স্নাতকের দৃশ্যকলার ফলও খুব তাড়াতাড়ি বের হবে। আবার আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Related posts

Leave a Comment