রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট জমার সময়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রবীন্দ্রভারতীতে বাড়ল প্রজেক্ট জমার সময়। সূত্রের খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে চূড়ান্ত সেমেস্টার পরীক্ষায় যেসব বিষয়ে প্রজেক্ট, ডিসার্টেশন বা ফিল্ডওয়ার্ক রয়েছে, সেগুলি জমা দেওয়ার সময়সীমা বেড়েছে। ওই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রজেক্ট, ডিসার্টেশন ও ফিল্ডওয়ার্ক- সব জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট পোর্টালে প্রজেক্ট, ডিসার্টেশন ও ফিল্ডওয়ার্ক জমা দেওয়ার নির্দেশ নেওয়া হয়। অন্যদিকে প্রযুক্তিগত সমস্যার কারণে একটা অংশের পড়ুয়ারা সেই পোর্টালে কিছু জমা দিতে পারেননি বলেও অভিযোগ। পাশাপাশি অনলাইন পদ্ধতির ওপর সম্পূর্ণ ভরসা না করে বিকল্প পদ্ধতি প্রস্তুত রাখার দাবিও জানানো হয়। সূত্রের আরও খবর, কলা বিভাগের শিক্ষক কাউন্সিলের পক্ষ থেকে উপাচার্যকে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানা যায়।

