Rafayel Nadal-1Others Sports 

নজির রাফায়েল নাদালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নাদালের ইতিহাস। অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে প্রায় সাড়ে ৫ ঘন্টা লড়াই করে জয়ী হলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা পরাজিত করলেন রাশিয়ার দানিল মেদভেদেভকে। এই ম্যাচের ফলাফল ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪ ও ৭-৫। উল্লেখ করা যায়, এই জয় বা সাফল্যের পর খেলোয়াড় জীবনের ২১-তম গ্র্যান্ড স্ল্যাম দখল করলেন নাদাল। পাশাপাশি পেরিয়ে গেলেন রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে। ২ জনেরই দখলে রয়েছে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম।

Related posts

Leave a Comment