বিধায়কের মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন রাহুল সিনহা
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন আমাদের দলের কার্যকর্তাদের খুন করা হচ্ছে বলে অভিযোগ রাহুল সিনহার। তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত ১৫০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। তার মধ্যে একজন বিধায়ক রয়েছে। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
পাশাপাশি তিনি আরও জানান, তথ্য প্রমাণ চাপা দেওয়ার জন্য পুলিশ তৎপর হয়ে উঠেছে। হেমতাবাদের সিটিং বিধায়কের মৃতদেহ যেভাবে সরানো হল, প্রমান লোপাটের চেষ্টা করা হল, তাতে বোঝা যাচ্ছে বিধায়ক যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ বিজেপি কার্যকর্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে। তাঁর দাবি, তদন্তের জন্য সিবিআই-কে দায়িত্ব দিক রাজ্য সরকার। যাতে যথাশীঘ্র সম্ভব ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ জোগাড় করে দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা নিতে পারে।

