IRELOthers 

২১ ট্রেড, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে আই আর ই এল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিংয়ের জন্য ২১ জনকে নিচ্ছে ইন্ডিয়ান রেয়ার আর্থ (ইন্ডিয়া) লিনিটেডে। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং শেষে আইআরইএল চাকরি দিতে বাধ্য নয়। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী।

ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের (এনসিভিটি/ এসসিভিটি) আইটিআই পাশ, টেকনিশিয়ানের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী এবং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। দূরশিক্ষার মাধ্যমে এইসব ডিগ্রি/ ডিপ্লোমা/ ট্রেড পাশ করে থাকেল আবেদন করা যাবে না। যাঁরা ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তাঁরাও আবেদনের যােগ্য নন।

ট্রেড অ্যাপ্রেন্টিসের শূন্যপদ ১৭টি (ফিটার ৯, ইলেক্ট্রিশিয়ান ২, মেকানিক (মোটর ভেহিকেল) ১, কোপা/ পাসা ১, ওয়েল্ডার ৪), টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের শূন্যপদ ১টি (ইলেক্ট্রিক্যাল) এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের শূন্যপদ ৩টি (মেকানিক্যাল ২, ইলেক্ট্রিক্যাল ১)। সংরক্ষিত শ্রেণির প্রার্থী/ ই ডব্লুএস/ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ আছে।

০৫-০৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই করা হবে প্রয়োজনীয় ডিগ্রি/ ডিপ্লোমা অর্জনের সময় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। এটি পরীক্ষা করবেন আইআরইএল-এর মেডিক্যাল আফিসার। মেধার ভিত্তিতে যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। ল্যান্ড অ্যাফেক্টেড ক্যাটেগরি, আইআরইএল -এর কর্মীর সন্তান, স্থানীয়, স্থায়ী বাসিন্দা প্রভৃতি প্রার্থীদের অগ্রাধিকার।

প্রথমে ট্রেড অ্যাপ্রেন্টিসদের ভারত সরকারের http://www.apprenticeshipindia.org.in পোর্টালে এবং গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের http://www.mhrdnats.gov.in পোর্টালে নিজের নাম রেজিস্টার করতে হবে। দরখাস্তর টাইপ করে নিতে হবে এ-৪ মাপের কাগজে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “APPLICATION FOR ENGAGEMENT OF APPRENTICE AGAINST NOTIFICATION NO.
IREL/MK/Apprentices Engagement/2020/01”. পাঠাবেন এই ঠিকানায়: The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252. পৌঁছানো চাই ৫ আগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন www.irel.co.in ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment