সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পন্ন হল তৃণমূলের সভা

TMC

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধি-নিষেধের মধ্যে অন্যতম হল- সামাজিক দূরত্ব পালন এবং বাইরে বেরোলে মাস্কের ব্যবহার। পাশাপাশি এই সামাজিক দূরত্ব বজায় রাখতে যেকোনও ধারণের জমায়েত এর উপর রয়েছে নিষেধাজ্ঞা। অথচ সরকার প্রবর্তিত এই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রবিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর কলেজের অডিটরিয়ামে আয়োজিত হল রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বাংলা যুবশক্তি সভা। যেখানে সমবেত ব্যক্তিদের মধ্যে দেখা গেল না করোনার ভয়। অনুষ্ঠানে সমবেত অধিকাংশই মাস্ক ব্যবহার না করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, জেলা তৃণমূলের কার্যকরী সম্পাদক প্রণব দেওঘরিয়া সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে নিজে রাস্তায় নেমে পড়েছেন সে অবস্থায় তারই দলের নেতা কর্মীদের এই জমায়েত অনুষ্ঠান অস্বস্তিতে ফেলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। যদিও রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি জানান, অনুষ্ঠানটি যেখানে আয়োজিত হয়, সেটি ছোট হওয়ার কারণে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মাস্ক ব্যবহার করেই এবং সামাজিক দূরত্ব মেনেই সম্পন্ন হয়েছে এই আলোচনা সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *