remote control carOthers Technology 

স্বাস্থ্যকর্মী রক্ষায় রেলে রিমোট কন্ট্রোল গাড়ি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকাতে এবার রিমোট কন্ট্রোল গাড়ির সাহায্য নিতে চলেছে ভারতীয় রেলমন্ত্রক।মন্ত্রকসূত্রে খবর, এরফলে স্বাস্থ্যকর্মীদের সাথে আইসোলেশন থাকা রোগীর শারীরিক দূরত্ব বজায় থাকবে।জানা গিয়েছে, ওই গাড়ির মধ্যে থাকা দুটি ট্রে করে ওষুধ ও অনন্যা সামগ্রী পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। রেলসূত্রে আরও খবর, গুজরাটের ভদোদরার প্রতাপনগর ডিভিশনাল হাসপাতালে প্রথম এই কন্ট্রোল গাড়ির ব্যবহার করা হয়েছে।এই পদ্ধতিতে সুফলও পাওয়া গিয়েছে বলে রেলসূত্রে খবর। এবার বাকি অন্য রেল ডিভিশন হাসপাতালগুলিতেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment