বিশেষ অফিসার দায়িত্বে কোভিড হাসপাতালগুলিতে

M R Bangur Hospital

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কোভিড হাসপাতালে বিশেষ অফিসার। হাওড়া ও কলকাতার কোভিড হাসপাতালগুলিকে প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কয়েকজন অফিসারের হাতে। সূত্রের খবর, ওই হাসপাতালগুলির অব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে। এরপর কয়েকজন প্রশাসনিক কর্তাকে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত এম আর বাঙুর হাসপাতাল। জানা গিয়েছে, ওই হাসপাতাল দেখাশোনা করবেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) তনভীর আফজল। আবার একটি রেড জোন হাওড়া জেলার দায়িত্বে স্পেশাল অফিসার রয়েছেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় আরও ৮ কোভিড হাসপাতালের দায়িত্বে ৫ জন অতিরিক্ত জেলাশাসক ও ১৫ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *