ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত রাজীব শুক্ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজীব শুক্ল ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। সূত্রের খবর, তাঁর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে বোর্ড। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, শুক্লের নাম প্রস্তাব করেছেন দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলি। সূত্রের আরও খবর, প্রতিপক্ষ না থাকার কারণে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তিনি। শুক্লের সঙ্গে নির্বাচিত হয়েছেন ব্রিজেশ পটেল ও এম খইরুল জামাল মজুমদার।

