অধ্যক্ষা প্রব্রাজিকা প্রবুদ্ধপ্রাণা স্মরণে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেহাবসান হয়েছে অধ্যক্ষা প্রব্রাজিকা প্রবুদ্ধপ্রাণার। শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘ বেলগাছিয়ার এই অধ্যক্ষাকে ঘিরে স্মরণ। সূত্রের খবর, তাঁর স্মরণে আশ্রম ভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ পূজা ও হোমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সূত্রের আরও খবর, প্রব্রাজিকা প্রবুদ্ধপ্রাণার জীবনের নানা দিক ও কাজ নিয়ে আলোচনা করেন আশ্রমের সন্ন্যাসিনীবৃন্দ, অছি পরিষদ ও পরিচালন সমিতির সদস্যেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দিতা ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায়, অরিজিৎ সরকার ও অজয় ভট্টাচার্য প্রমুখ। এই অনুষ্ঠানে প্রবীণ সন্ন্যাসিনীর স্মরণে একটি পুস্তিকাও প্রকাশিত হয়েছে বলে জানা যায়।

