Oxford UniversityEducation 

কলকাতার সুচিন্তন পেলেন ‘রোডস স্কলারশিপ’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতার এক যুবক সুচিন্তন দাস এই বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রির পঠন-পাঠন এবং গবেষণার জন্য ৩ বছরের জন্য মর্যাদাপূর্ণ ‘রোডস স্কলারশিপ’ পেলেন। সূত্রের খবর, তিনি এখন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ইতিহাসের চূড়ান্ত সেমিস্টারে আন্ডার গ্রাজুয়েশনের ছাত্র। জানা যায়, একশোরও বেশি ভারতীয়দের মধ্যে ৬ মাসের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০২১ সালের সবচেয়ে মূল্যবান এই বৃত্তি অর্জন করেছেন মাত্র পাঁচজন। সুচিন্তন এই বছরের একমাত্র বাঙালি যিনি এই বিরল সম্মান পেলেন। সূত্রের আরও খবর, সল্টলেকের সিএ স্কুলের ছাত্র সুচিন্তন ২০১৮ সালের আইসিএসসি পরীক্ষার সর্বভারতীয় বিভাগে ৯৯ শতাংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তাঁর গবেষণার বিষয় হল- ‘ভিন দেশের পরিযায়ী মানুষ ও তার ইতিহাস’। সুচিন্তনের বাবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক।

Related posts

Leave a Comment