স্কুল শিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার এসএসকে ও এমএসকে অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ থাকা শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সমস্ত কর্মীদের স্কুল শিক্ষা দফতরের আওতায় আনা হল। রাজ্য সরকার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে এসএসকে-এমএসকে শিক্ষকদের শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়। এবার বাকিদেরও সেই আওতায় আনা হল বলে জানা যায়। প্রসঙ্গত, এই শিক্ষকদের ভাতাও এক বছর আগে বাড়ানো হয়।

