নাপোলির জয় উৎসর্গ প্রয়াত মারাদোনাকে

Diego Maradona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ইউরোপা লিগের জয়ের দিন ক্লাবের প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে, মারাদোনার নামে নেপোলি স্টেডিয়ামের নামকরণ করা হবে।
ম্যাচের আগে নীরবতা পালন করা হয়। তবে হাজার হাজার মানুষ মারাদোনার প্রতি শ্রদ্ধা জানাতে বাইরে উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউরোপা লিগে নাপোলি ক্রোয়েশিয়ান দল এইচএনকে রিজেকাকে ২-০ গোলে হারাল। নাপোলি পক্ষে গোল করেছেন পলিতানো এবং লোজনো।
উল্লেখ্য, নাপোলি মারাদোনার হাত ধরে দুবার সিরি এ শিরোপা জিতেছে। নাপোলি সেই মারাদোনার কথা স্মরণ করে দিন কাটাল। যেখানে মারাদোনার ছবি ছিল সেখানে মানুষেরা ফুল ও মালা নিয়ে হাজির হন। ম্যাচের পরে ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘মারাদোনার জন্য নাপোলিকে চিনেছে বিশ্ব ফুটবল। ফলে মারাদোনা থাকবেন আমাদের মধ্যেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *