রণধীর কাপুর আবারও পরিচালনায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রণধীর কাপুর ফিরছেন পরিচালনায়। সূত্রের খবর, প্রায় দু-দশক পরে আবারও পরিচালকের আসনে দেখা যাবে তাঁকে। ১৯৯৯ সালে ‘আ অব লওট চলে’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। এবার প্রেমের গল্প নিয়েই রণধীর কাপুর আগামী ছবির পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে। ছবির কাস্ট এখনও ঘোষণা হয়নি বলেও খবর। খুব শীঘ্রই আর কে ব্যানারকে নবরূপে সাজিয়ে এই ছবির কাজ শুরু করবেন বলেও জানান রণধীর।

