Ranjit ChowdhuryOthers 

প্রয়াত অভিনেতা রঞ্জিত চৌধুরি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রঞ্জিত চৌধুরি (৬৫) প্রয়াত হলেন। “খটা মিঠা”, “বাতোঁ বাতোঁ মে” ও “খুবসুরত” প্রভৃতি ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে, “চক্র”, “কালিয়া”, “ব্যান্ডিট কুইন” ও “মিসিসিপি মসালা” প্রভৃতি ছবিতে। পারিবারিক সূত্রের খবর, মা ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব পার্ল পদমসি। কয়েকটি হলিউড ফিল্ম ও একটি আমেরিকান টিভি শো-তে অভিনয় করেছিলেন তিনি। শারীরিক চিকিৎসার জন্য তিনি বিদেশে ছিলেন। পরিবারের কয়েকজনের উপস্থিতিতে পারলৌকিক কাজ সম্পন্ন হয়েছে বলেও খবর।

Related posts

Leave a Comment