ভাইচুং ভুটিয়ার আহ্বান

Vaichung Vutia-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তাঁর রাজনৈতিক দল “হামরো সিকিম”-র পক্ষ থেকে দাবি তুললেন ভাইচুং ভুটিয়া। সিকিমের বাইরে দেশ জুড়ে যে সব সিকিমের বাসিন্দা আটক রয়েছেন, তাঁদের জন্য সরকারের কাছে এই দাবি জানালেন তিনি। সূত্রের খবর, সিকিমে এখনও পর্যন্ত করোনা পরিস্থিতির থাবা বসাতে পারেনি। এ জন্য সিকিম সরকারের কাজেরও প্রশংসা করেছেন ভাইচুং। এক্ষেত্রে তাঁর বক্তব্য, শুধু সিকিমে নয়, বাইরে থাকা সিকিমিজদের জন্যও দ্রুত কাজ করতে হবে। তাঁদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর্থিক সাহায্য করতে হবে। এই প্রাক্তন ফুটবলারের আরও প্রস্তাব, বাইরে থাকা সিকিমিজদের জন্য হোটেল ও গেস্ট হাউসের ব্যবস্থা হোক। পাশাপাশি তাঁদের আর্থিক সাহায্যের জন্য সিকিমের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *