মালয়েশিয়াকে ওষুধ দিয়ে সাহায্য ভারতের

hydroxychloroquine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আমেরিকা, ব্রাজিলের পর এবার মালয়েশিয়াকেও ওষুধ দিচ্ছে ভারত। করোনার বিরুদ্ধে বেশির ভাগ চিকিৎসকরা হাইড্রোক্সিক্লোরোকুইনকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।এই ওষুধ বিশ্বে সর্বাধিক রপ্তানি করে থাকে ভারত।মালয়েশিয়ার উপ -বিদেশমন্ত্রী কামারউদ্দিন জাফর মালয়েশিয়াকে ভারতের হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানির ছাড়ের কথা জানিয়েছেন।অন্যদিকে ভারত মরিসাসকে ৫লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানি করেছে।এর জন্য সে দেশের প্রধানমন্ত্রী প্ৰৱিন্দ যুগনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মালয়েশিয়ার উপবিদেশমন্ত্রী কামারউদ্দিন জাফর আরও জানিয়েছেন, ভারত থেকে ৮৯হাজার ১০০টি ট্যাবলেট্ আমদানি করার জন্য মালয়েশিয়া সরকারকে ছাড়ের কথা জানিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *