বক্সার রাশেদ আল সোয়াইসত প্রয়াত

Rashed-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বক্সারের মৃত্যু। বিশ্ব যুব বক্সিংয়ে লড়াইয়ের সময় মাথায় আঘাত পান এই বক্সার। জর্ডনের ১৯ বছর বয়সী বক্সার রাশেদ আল সোয়াইসত এক সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত হার মানলেন তিনি। সূত্রের খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক বক্সিং সংস্থা ট্যুইটারে এই খবর প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *