জোসে মোরিনহোর বদলে রায়ান মেসন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দায়িত্বে এলেন মেসন। সূত্রের খবর, জোসে মোরিনহোর পরিবর্তে তাঁর নামই উঠে এসেছিল নতুন ম্যানেজার হিসেবে। জানা গিয়েছে, রায়ান মেসনকেই বাকি মরসুমের জন্য কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টটেনহ্যাম হটস্পার। একটি বিবৃতির মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দলের প্রতি আমাদের আস্থা রয়েছে। মরসুমের বাকি সময় মেসনই দলকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন।

