হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

Garchumuk

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সে কারণেই হাওড়া জেলার গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৫মে পর্যন্ত এখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য,গত বছর ২০২০সালে করোনা সংক্রমণের জেরে ১৭ মার্চ থেকে এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অবশ্য দীর্ঘ কয়েকমাস যাবৎ বন্ধ রাখার পর পুজোর আগে তা আবার খুলে দেওয়া হয়েছিল।
হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে করোনা আবহ বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *