রটারডাম টেনিসে বিদায় আলেকজান্ডার জেরেভের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদায় জেরেভের। সূত্রের খবর, রটারডাম টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের ৭ নম্বর তারকা আলেকজান্ডার জেরেভ। তাঁকে পরাজিত করলেন কাজাখস্তানের নতুন তারকা আলেকজান্ডার বুবলিক। এই ম্যাচের ফলাফল ৭-৫ ও ৬-৩। উল্লেখ করা যায়, মাত্র ১ ঘন্টা ১৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচ। প্রসঙ্গত, গত সপ্তাহে সিঙ্গাপুর টেনিসের ফাইনালে উঠে পরাজিত হয়েছিলেন এই বুবলিক।

