Royal Bengal Tiger-2Others World 

বাঘের ছবি ক্যামেরাবন্দি করে নজির ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাঘের ছবি ক্যামেরাবন্দি করে গিনেস বুকে ভারত। সূত্রের খবর, গণনা আর গতিবিধি জানার লক্ষ্য নিয়ে বাঘের ছবি ক্যামেরাবন্দি করে নজির। জানা গিয়েছে, রেকর্ড সংখ্যক উন্নত ক্যামেরায় ২৬ হাজার ৮৩৮টি স্পটে হলুদ-কালো ডোরাকাটা বাঘের নিঃশব্দ পদচারণা তুলে ধরে দুটি সরকারি সংস্থা “ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি” ও “ওয়াইল্ড-লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া” নাম তুলেছে “গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে”।

এ বিষয়ে আরও জানা যায়, বাঘের ৭৬ হাজার ৬৫১টি ছবি তোলা হয়েছে। এইসব ছবিই প্রমাণ দিয়েছে বেড়েছে বাঘের সংখ্যাও। প্রসঙ্গত, বিশ্বের ৭৫ শতাংশ বাঘেরই বসবাস ভারতে। ছবি আর গণনার রেকর্ড অনুযায়ী জানানো হয়েছে, সুন্দরবনে এক দশকে বেড়েছে রয়্যাল বেঙ্গলের সংখ্যা। উল্লেখ্য, ২০১০ সালে এখানে ৭০টি বাঘের দেখা মিলেছিল। সাম্প্রতিক গণনায় দেখা গিয়েছে ৮৮টি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশেও বেড়েছে বাঘের সংখ্যা। হিসাব অনুযায়ী সব মিলিয়ে ভারতে বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭। বাঘ বাঁচাতে সরকারি উদ্যোগ, নজরদারি বাড়ানো এবং মানুষ সচেতন হওয়াতেই এমনটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর।

Related posts

Leave a Comment