রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ২৪ নতুন হাসপাতাল তৈরির লক্ষ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাসপাতালে শয্যার সংখ্যা কয়েক হাজার বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দেশে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে ১৩ হাজারই মস্কোর বাসিন্দা। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ১৪৮৯ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে রাজধানীতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগাম সতর্কবার্তা দিয়েছেনও। সূত্রের আরও খবর, এখনও পর্যন্ত রাশিয়ায় মৃতের সংখ্যা ১৭০ জন। তবে ১০ দিনের মধ্যে রাশিয়াতে ২৪টি নতুন হাসপাতাল তৈরির লক্ষ্যও নেওয়া হয়েছে।

