ভবঘুরে বিজয় রামকে ঘরে ফেরালেন “টিম তারাশঙ্কর”

Singabad Rail Station

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলা নতুন বছরে পরিবার ফিরে পেলেন বিজয় রাম। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন তিনি। সূত্রের খবর, লকডাউন পরিস্থিতির মধ্যেও এটা সম্ভব হয়েছে মালদার তারাশঙ্কর ও তাঁর বন্ধুদের সৌজন্যে। কয়েকদিন আগে সিঙ্গাবাদ স্টেশনের কাছে রাতে বিজয়কে উদ্ধার করে রেলপুলিশ। সূত্রের আরও খবর, খাবার চাইতে গিয়ে গ্রামের মানুষের তাড়া খেয়ে রেললাইনের ধারে থাকতে শুরু করেছিলেন বিজয় রাম। উদ্ধার হওয়ার পর খাওয়া-দাওয়া করে একটু সুস্থ হলে “গোরিপাঁচমা” গ্রামের নাম বলতে পারেন বিজয়। এরপরই আশার আলো দেখতে পান “টিম তারাশঙ্কর”-ও তাঁর সদস্যরা। জানা যায়, বিহারের কাটিহার জেলার কোরহা থানার সঙ্গে যোগাযোগের পর ওই ভবঘুরের পরিবারের সন্ধান পাওয়া গিয়েছে। হবিবপুর ও কোরহা থানার অনুমতি পাওয়ায় দাদা ও জামাইবাবুর সঙ্গে নিজের বাড়ি ফিরে গেলেন বিজয়। এই নিয়ে ২৯ জন ভবঘুরেকে বাড়ি ফেরালেন “টিম তারাশঙ্কর”, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *