বুকার পুরস্কারে মনোনীত সঞ্জীবের ‘চায়না রুম’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সঞ্জীব সাহোটার লেখা উপন্যাস ‘চায়না রুম’ ২০২১ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। সূত্রের খবর, ১৩ জন লেখকের নাম এক্ষেত্রে মনোনীত হয়েছে। সঞ্জীব সাহোটার ছাড়াও রয়েছেন নোবেলজয়ী জাপানি লেখক কাজুয়ো ইশিগুরা। উল্লেখ করা যায়, গত বছর ১ অক্টোবর থেকে ব্রিটেন ও আয়ারল্যান্ডে প্রকাশিত উপন্যাসের মধ্যে ১৫৮টিকে প্রাথমিকভাবে বাছাই করেছেন বুকার নির্বাচকরা। সেই বইগুলি থেকে ১৩টি উপন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৩ নভেম্বর। উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৭ সালে সঞ্জীবের লেখা ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ উপন্যাসটিও বুকার-মনোনয়ন পেয়েছিল।

