সরলা দেবী চৌধুরানী-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সরলা দেবী চৌধুরানী-র জন্মদিবস। ১৮৭২ সালের ৯ সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর পিতা জানকীনাথ ঘোষাল ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। মা ছিলেন প্রখ্যাত লেখিকা স্বর্ণকুমারী দেবী। তিনি ইংরেজিতে অনার্স-সহ বি.এ পাশ করেছিলেন। ওই পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বাধিক নম্বর পান। “পদ্মাবতী স্বর্ণপদক” লাভ করেছিলেন তিনি। রামভুজ চৌধুরির সঙ্গে তাঁর বিয়ে হয়। মহিলাদের মধ্যে তরোয়াল ও লাঠির খেলার প্রচলন শুরু করেছিলেন তিনি। বাঙালিদের মনে
ও মননে তিনি আজও স্মরণীয় হয়ে রয়েছেন।

