সাজো সাজো প্রকৃতি : দেবী বন্দনার আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দেবী দশমহাবিদ্যার আগমন ঘটবে। সাজো সাজো প্রকৃতি। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার পুণ্যলগ্নে জমজমাট হয়ে উঠবে মহিষাসুরমর্দিনী-র অনুষ্ঠান। মহালয়ার ভোরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। দুর্গাপুজোকে ঘিরে উন্মাদনা। জমজমাট দেবী বন্দনার আয়োজন ঘটবে বাংলায়। বঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য এখন বিশ্ব মাঝারে বন্দিত। ইউনেস্কো স্বীকৃত। ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠছে বাজার ও পুজোমণ্ডপগুলি।
ইতিমধ্যেই সার্বজনীন,বাড়ির,মঠ-মন্দির সহ বিভিন্ন পুজোয় তৎপরতা শুরু হয়েছে। মঠ-মন্দিরের পুজোয় বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। পৌরাণিক নিয়ম-রীতি মেনে বোধন, চণ্ডীপাঠ ও বলিদান সহ বিবিধ আচার পালন করা হয়ে থাকে । অনেক রাজবাড়ির দুর্গাপুজোয় পুরানো রীতি মেনে পুজো-পাঠ হয় । পুজোমণ্ডপগুলিতে ডাকের সাজ বা সোলার সাজের রমরমা দেখা যায়। মন্ডপে মন্ডপে আলোর রসনাই দেখা যাবে। নবরূপ সাজে দেবী মৃন্ময়ী মূর্তি হয়ে উঠবে অপরূপা। শিল্পীর ছোঁয়া ও হাতের কারুকার্যে মণ্ডপ হয়ে উঠবে সুসজ্জিত। (ছবি: সংগৃহীত)

