সত্যজিৎ-স্মরণে তথ্যচিত্র ও টেলিছবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফিল্মস ডিভিশন সত্যজিৎ-স্মরণে। সূত্রের খবর, সত্যজিৎ রায়ের শতবর্ষে তাঁর তৈরি ও তাঁকে নিয়ে তৈরি একগুচ্ছ তথ্যচিত্র ও টেলিছবি দেখানো শুরু করল। জানা গিয়েছে, ২ মে থেকে ৬ মে পর্যন্ত ফিল্মস ডিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে দেখানো হবে “দ্য ইনার আই”, “সদগতি” ও “রবীন্দ্রনাথ” প্রভৃতি ছবি। আবার দেখানো হবে সত্যজিৎ রায়কে নিয়ে নির্মিত বি ডি গর্গ, শ্যাম বেনেগাল ও গৌতম ঘোষের তথ্যচিত্রও।

