শুনানিতে উপযুক্ত পোশাক ব্যবহারের নির্দেশ

Central Administrative Tribunal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শুনানিতে উপযুক্ত পোশাকের নির্দেশ। সূত্রের খবর, দেশের রেড ও অরেঞ্জ জোনেও জরুরি মামলা শুনবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত মামলার শুনানি হয় ওই ট্রাইবুনালে। কর্মীবর্গ দফতর এক নির্দেশে জানিয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি হবে। যাঁরা শুনানিতে উপস্থিত থাকবেন তাঁদের উপযুক্ত পোশাক পরারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজস্থান হাইকোর্টে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া শুনানিতে বাড়ির পোশাকেই হাজির হয়েছিলেন এক আইনজীবী। এরপর বেঞ্চের ভৎর্সনা শুনতে হয় ওই আইনজীবীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *