SBSE-3Education Others 

সিবিএসই দশমে এবার কম্পার্টমেন্টাল সংখ্যা কম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে। উল্লেখ করা যায়, গতবারের চেয়ে ৮৮ শতাংশ কমে গিয়েছে। সিবিএসই বোর্ড সূত্রের খবর, এবছর বিকল্প পদ্ধতিতে মূল্যায়নে পাশের হার অনেকটা বেড়ে ৯৯.০৪ শতাংশ হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, যে সব পরীক্ষার্থীরা কোনও একটি বিষয় পাশ নম্বর পায়নি তাদেরই কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। এমন পরীক্ষার্থীর সংখ্যা এবার ১৭,৬৩৬। গত বছর এই সংখ্যা ছিল ১.৫ লক্ষেরও বেশি। অন্যদিকে ২০১৯ সালে তা ছিল ১.৩৮ লক্ষ।

Related posts

Leave a Comment