পুজোর পরই খুলছে রাজ্যের স্কুল

school

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোর ছুটির পরই খুলে যাচ্ছে স্কুল। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিংয়ের পর়ই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আপাতত একদিন অন্তর একদিন স্কুল খোলা হবে। কোন কোন শ্রেণির ছাত্ররা স্কুলে আসবে, তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

এই সংক্রান্ত বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যায়, গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি পড়ুয়া ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *