Scooby DooOthers 

স্কুবি ডু-র অন্যতম নির্মাতা জো রুবির মৃত্যুতে শোকের ছায়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘স্কুবি ডু’-র অন্যতম নির্মাতা জো রুবি (৮৭) প্রয়াত। ১৯৬৯ সালে হ্যানা-বারবেরা প্রোডাকশনের সঙ্গে একসূত্রে কাজ করেছিলেন তিনি। নির্দেশক কেন স্পিয়ার্স তাঁর সঙ্গে কাজ করেছেন। তাঁদের প্রোজেক্ট ‘স্কুবি ডু’ রিলিজের পর দারুণ জনপ্রিয় হয়েছিল। স্কুবি নামের এক কুকুরকে সঙ্গে নিয়ে শ্যাগি, ফ্রেড, ভেলমা ও ড্যাফনিদের অ্যাডভেঞ্চারের কাহিনী টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। কৌতুক ও রোমাঞ্চে ভরপুর এই সিরিজের প্রথম ২৫টি এপিসোডের নির্দেশক ছিলেন জো রুবি। শিশু ও কিশোর মনের অনুভূতিগুলি খুঁজে নেওয়ার দক্ষতা ছিল তাঁর। জীবনের শেষ অধ্যায়েও গল্প লেখা ও রঙবেরঙের চরিত্র আঁকার বিষয়ে মেতে ছিলেন তিনি। এই স্রষ্টার মৃত্যুর খবরে বিশ্বব্যাপী অগণিত অনুরাগী শোকজ্ঞাপন করেছেন। স্কুবি ডু ছাড়াও তাঁর সৃষ্টির মধ্যে রয়েছে জ্যাবারজ, ডগ ওয়ান্ডার-এর মতো কার্টুন।

Related posts

Leave a Comment