৫৬ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে উত্তর গুজরাট বিজ কোম্পানি লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বি ও এ টি স্কিমের অধীনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ৫৬ গ্র্যাজুয়েট নিচ্ছে উত্তর গুজরাট বিজ কোম্পানি লিমিটেড। ১ বছরের চুক্তিতে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-র অধীনে। ট্রেনিং চলাকালীন বা সফল ট্রেনিং শেষে রেগুলারে চাকরি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন কাজ করতে হবে ইউজিভিসিএল -এর Mehsana Circle, Palanpur Circle, Himatnagar Circle and Sabarmati Circle-এর অধীনে। পুরুষ ও মহিলা প্রার্থীদের নীচের মতো যোগ্যতা থাকতে হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ৫৬টি (পুরুষ ৩৯, মহিলা ১৭)। পুরুষের ৩৯টি শূন্যপদের মধ্যে (অসং ১৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৬, এসইবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ৪)। মহিলাদের ১৭টি শূন্যপদের মধ্যে (অসং ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, এসইবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিধিবদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই / বি টেক রেগুলার কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। মাস্টার ডিগ্রিধারী হলে বা ইতিপূর্বে কোনও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে ট্রেনিং নিয়ে থাকলে বা বি ই/ বি টেকের পর কোথাও চাকরি করে থাকলে আবেদন করা যাবে না। দূরশিক্ষা বা পার্ট টাইম মোড বা কোরেসপন্ডেন্স মোডে গ্র্যাজুয়েশন করে থাকলেও আবেদন করা যাবে না। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ডাক্তারি মতে সুস্থ হলে তবেই নিযুক্ত করা হবে।
বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। যাতায়াত ও বোর্ডিংয়ের খরচ পাবেন না। এমনকী যাতায়াতের জন্যও কোনও আর্থিক সহায়তাও পাবেন না।
অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত করার জন্য বাছাই হবে নম্বরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের সময় প্রমাণপত্র যাচাইয়ের ভিত্তিতে। একাধিক প্রার্থির একই নম্বর থাকলে তখন বেশি বয়সের সাপেক্ষে বাছাই করা হবে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। সঠিক ও সম্পূর্ণভাবে পূরণ করা দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। দরখাস্তের সঙ্গে দেবেন স্কুল লিভিং সার্টিফিকেট, সব সেমেস্টারের মার্কশিট, ডিগ্রি/ প্রভিশনাল সার্টিফিকেট -এসবের কপি এবং (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেটের কপি। এসব কপি এবং দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “Application for Engagement of Graduate Apprentice under BOAT Scheme.” এবার ঠিকানা লিখে এমনভাবে রেজিস্টার্ড পোস্ট/ রেজিস্টার্ড ক্যুরিয়ার/ স্পীড পোস্টের মাধ্যমে পাঠাবেন যেন তা পৌঁছয় ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এই ঠিকানায়: The Additional General Manager (HR), Corporate Office, Uttar Gujarat Vij Company Limited, Visnagar Road, Mehsana-384001.
পিডিএফ এবং দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

