hs examination and orderEducation Others 

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ ও শিক্ষা সংসদের পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ ও শিক্ষা সংসদের পরিকল্পনা গ্রহণ করতে চলেছে বলে খবর। মাধ্যমিকে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা। মাধ্যমিকে কীভাবে প্রশ্ন হবে সে সম্পর্কে পর্ষদের পরিকল্পনা রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে,প্রশ্নের নম্বর বিভাজন কীভাবে হবে,সেই সম্পর্কিত প্রস্তাব আপাতত স্কুল শিক্ষা দফতর কাছে পাঠানো হচ্ছে চূড়ান্ত অনুমোদনের জন্য।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ও আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন-সহ বিস্তারিত বিষয় দুই বোর্ড স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে ঠিক করবে বলেও জানান তিনি।

এরপর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে। সেই সূত্রে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়ায় পরীক্ষাথীদের কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ৯০ নম্বরের প্রশ্নপত্র ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে। তার মধ্য থেকে ছাত্র-ছাত্রীরা ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দেবেন। ওই প্রস্তাবই আপাতত স্কুল শিক্ষা দফতরে পাঠানো হচ্ছে চূড়ান্ত অনুমোদনের জন্য।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের নম্বর বিভাজন কী হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে। সংসদ সূত্রের খবর,গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার দিকেই এগিয়ে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা থেকে বাদ দেওয়া হতে পারে বেশ কয়েকটি বিষয়।

জানা গিয়েছে,সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইনভারমেন্টাল সায়েন্স, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিসুয়াল আর্টস, সোশিওলজি, পার্শিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ ও হোম ম্যানেজমেন্ট সহ বিষয়গুলির পরীক্ষা নাও নেওয়া হতে পারে। এক্ষেত্রে স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই বিষয়গুলির নম্বর দেওয়া হতে পারে। এই প্রস্তাবও স্কুল শিক্ষা দপ্তরে পাঠাতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর কোন বিষয়গুলিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে তা জানিয়ে দেবে সংসদ।

এ বিষয়ে আরও জানা যায়,৯ অথবা ১০ আগস্ট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহের শেষের দিকে মাধ্যমিকের রুটিন প্রকাশ করার সম্ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে। আবার একই দিনে দুটি পরীক্ষা নেওয়া হতে পারে এমন সম্ভাবনাও উঠে আসছে উচ্চমাধ্যমিকের। তবে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের কোনও বক্তব্য জানা যায়নি।

Related posts

Leave a Comment