মিড-ডে মিল প্রকল্পের টাকা পড়ুয়াদের

Mid-Day Meal-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগে দেওয়া হত রান্না করা খাবার। এখন তা দেওয়া সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতির আবহে মিড-ডে মিল প্রকল্পে চাল ও ডাল-সহ শুকনো খাবার দেওয়া হচ্ছে পড়ুয়াদের। এরফলে রান্না করার খরচ জমা থেকে গিয়েছে কেন্দ্রীয় সরকারের ঘরে। সূত্রের খবর, সেই ১২ হাজার কোটি টাকা এবার পড়ুয়াদের বা তাদের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা যায়, সরাসরি সুবিধা হস্তান্তর তথা ডিবিটি-র মাধ্যমে উপকৃত হবে প্রথম থেকে অষ্টম শ্রেণির ১১.৮ কোটি পড়ুয়া। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’-র অনুমোদন পাওয়ার পর এই সংক্রান্ত বিষয়ে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই অর্থ পড়ুয়াদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে আসবে বলে মনে করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *